দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, লেবাননে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘সরাসরি হুমকি’ হয়ে দাঁড়িয়েছে।
আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন, লেবাননে কার্যকর হওয়া যুদ্ধবিরতি পুরোপুরি বাস্তবায়িত হবে এবং তা স্থায়ী চুক্তির দিকে এগিয়ে যাবে।
তিনি বলেন, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের ‘বিস্তৃত নীতির’ কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, যা এখন আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকিতে পরিণত হয়েছে।
হাকান ফিদান আরও বলেন, ‘ইসরায়েলের এমন নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃঢ় অবস্থান নেওয়া উচিত, যা পুরো বিশ্বে অস্থিরতা ছড়িয়ে দিচ্ছে।’
এমএস/